আজ রবিবার ১৪ ডিসেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

আজ রবিবার  ১৪ ডিসেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১৪ ডিসেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল। 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। আগুন বিদ্যুৎ ও দ্বিচক্রযান বর্জন করুন।

দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। লৌকিকতা শত্রুতার জন্ম দেবে। ভয় লজ্জা দুর্বলতা দূর হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব ও প্রেম প্রসঙ্গে আকৃষ্ট থাকবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। আর্থিক দৈন্যদশা কাটবে। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।

শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। প্রেম বন্ধুত্ব শুভ। সঞ্চয়ের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটবে।

মিথুন [২১ মে-২০ জুন]

অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না।

অংশীদারি ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হবে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। দুর্জনেরা আত্মীয় বেশে ক্ষতিসাধন করবে। সন্তান নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

সন্তানদের সাফল্য গৌরবান্বিত করবে। লাইফস্টাইল বদলে দেবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। ভাইবোনদের সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

শূন্য পকেট পূর্ণ হবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। ধারকর্জ ও ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। গৃহবাড়ি আত্মীয় সমাগমে মুখর হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ মাইলফলক হয়ে থাকবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

অংশীদারদের সঙ্গে মতানৈক্য চলবে। অযাচিত ঝামেলা জেঁকে বসবে। ব্যবসায় মন্দা চলবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। শোক-দুঃখের অশ্রুজল ঝরবে। আর্থিক দৈন্যদশা জেঁকে বসবে। দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দূর থেকে শুভ সংবাদ আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। সাধন ভজনে সিদ্ধি লাভ হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য চমকে দেবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। শত্রুরা পরাস্ত হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

হাতে থাকা সব কাজই সম্পন্ন হবে। নতুন গৃহবাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

আয় বুজে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। নেশা মদ জুয়ার প্রতি মন আকৃষ্ট থাকবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। বিবাহযোগ্যদের মুখে হাসির ঝলক ফুটবে। শিক্ষার্থীদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। শত্রুরা পিছু হটবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা।