নোয়াখালীতে বিজয় দিবসে ছাত্রশিবিরের সাইকেল র‌্যালি

নোয়াখালীতে বিজয় দিবসে ছাত্রশিবিরের সাইকেল র‌্যালি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখার স্কুল বিভাগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে র‌্যালিটিতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। র‌্যালিটি ভাটিরটেক থেকে শুরু হয়ে সোনাপুর হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দিকে উদ্বুদ্ধ করা এবং তাদের সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির নিয়মিতভাবে এ ধরনের গঠনমূলক উদ্যোগ পরিচালনা করে থাকে।

মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।