নাবালক অবস্থায় কারো হক নষ্ট করলে করণীয় কী?
প্রতিকী ছবি
প্রশ্ন : আমি নাবালক অবস্থায় অনেক মানুষের হক নষ্ট করেছি, যেমন—কারো গাছের আম, কারো গাছের কাঁঠাল, কারো পকেট থেকে টাকা, কারো দোকান থেকে খাবার চুরি করে খেয়ে ফেলেছি। এখন আমি সাবালক হয়েছি। অতএব, এখন আমার উক্ত অপরাধের বিধান কী? আমাকে কী উক্ত জিনিস বা তার মূল্য আদায় করতে হবে? নাকি না করলেও চলবে, জানিয়ে বাধিত করবেন।
-সাঈদ আহমাদ, টাঙ্গাইল
উত্তর : নাবালক অবস্থায় চুরি করার ফলে আপনার ওপর গুনাহ সাব্যস্ত হয়নি।
কিন্তু যেহেতু এতে বান্দার হক নষ্ট হয়েছে, এখন উক্ত হক আদায় করা আপনার ওপর আবশ্যক।
অতএব, যাদের সম্পদ নিয়েছেন, সম্ভব হলে সেই সম্পদ বা সমপরিমাণ মূল্য তাদের বা তাদের ওয়ারিশদের কাছে ফিরিয়ে দেওয়া ওয়াজিব। তা সম্ভব না হলে তাদের পক্ষ থেকে ওই পরিমাণ টাকা গরিবদের মধ্যে সদকা হিসেবে বিতরণ করে দেওয়া আবশ্যক। (তাকমিলাতু বাহরির রায়েক : ৮/১৪৩, রাদ্দুল মুহতার : ৬/৩৮৫, এমদাদুল ফাতাওয়া : ৩/৪৪৮)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।