বরিশালের ৬ আসনে ৪৯টি মনোনয়ন ফরম বিতরণ
সংগৃহীত ছবি
বরিশালের ছয়টি সংসদীয় আসনের বিপরীতে মোট ৪৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বরিশালের রিটার্নিং কর্মকর্তার মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেন। শনিবার পর্যন্ত মোট ৪৯টি ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে বরিশাল-১, ২ ও ৩ আসনে আটটি করে, বরিশাল-৪ আসনে চারটি, বরিশাল-৫ আসনে ১৫টি এবং বরিশাল-৬ আসনে ছয়টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
বরিশাল-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী জহিরউদ্দিন স্বপন, স্বতন্ত্র বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাসেল সরদার, নাগরিক ঐক্যের মো. স্বপন সরদার, এনসিপির সাহেব আলী, জাতীয় পার্টির ছেরনিয়াবাত সেকেন্দার আলী, খেলাফত মজলিশের মোহাম্মদ ছাইদুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কামরুল ইসলাম খান।
বরিশাল-২ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ, বাসদের তারিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেছারউদ্দিন, খেলাফত মজলিশের মুন্সি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের আ. হক, জাতীয় পার্টির এম. এ. জলিল এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ।
বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, খেলাফত মজলিশের মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন, এবি পার্টির মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন, জামায়াতে ইসলামীর জহিরউদ্দিন মুহাম্মদ বাবর এবং গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচ. এম. ফারদিন।
বরিশাল-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির রাজিব আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ এছহাক মো. আবুল খায়ের এবং বাংলাদেশ জাসদের আবদুস ছালাম।
বরিশাল-৫ (সদর) আসনে মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির মো. মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম, বাসদের মনীষা চক্রবর্তী, জাতীয় নাগরিক পার্টির মো. নুরুল হুদা চৌধুরী, জামায়াতে ইসলামীর মুয়াযযম হোসাইন হেলাল, জাতীয় পার্টির আখতার রহমান, এবি পার্টির মো. তারিকুল ইসলাম, এনসিপির আব্দুল হান্নান সিকদার এবং খেলাফত মজলিশের একে এম মাহবুব আলম।
এছাড়া বরিশাল-৬ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মুসলিম লীগের আব্দুল কুদ্দুস, বিএনপির আবুল হোসেন খান, জামায়াতে ইসলামীর মো. মাহমুদুন্নবী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম, খেলাফত মজলিশের মো. মোশাররেফ হোসেন খান ও মো. মিজান, স্বতন্ত্র প্রার্থী টি. এম. জহিরুল হক তুহিন এবং জাতীয় পার্টি (এনডিএফ)-এর নাসরিন জাহান রত্না।