আখাউড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

আখাউড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকালে তোলাতালা প্রাইমারি স্কুল মাঠে এ আয়োজন করে উপজেলার ধরখার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি। দোয়া অনুষ্ঠানটির সার্বিক পরামর্শ দেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মুশফিকুর রহমান।

বিএনপি নেতা শিশু মিয়ার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হুমায়ুন কবির জীবন, ইউনিয়ন, অ্যাডভোকেট শওকত হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য মো. আশেকুর রহমান ভূঁইয়াসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবু। 

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা রাসেল মোল্লা।