চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেফতার

প্রতিকি ছবি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশে তৈরি একটি অস্ত্রসহ মো. আইনুল করিম (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার পূর্ব জোয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনুল ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীসহ যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।