হবিগঞ্জে স্বর্ণালংকার ও ব্রিটিশ পাসপোর্ট উদ্ধার, গ্রেফতার তিন

হবিগঞ্জে স্বর্ণালংকার ও ব্রিটিশ পাসপোর্ট উদ্ধার, গ্রেফতার তিন

প্রতিকি ছবি

হবিগঞ্জে একটি চুরির ঘটনায় তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া স্বর্ণালংকার ও একটি ব্রিটিশ পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। 

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল মাওলা চৌধুরী। গ্রেফতারকৃতরা হলেন— মামুন মিয়া কাজী ময়নুল ওপরহান মিয়া। 

পুলিশ জানায়, গত ১৯ ডিসেম্বর হবিগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পুরান বাজার এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ আব্দুল গফুরের বসতঘরে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। এ সময় তারা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। এ ঘটনায় ২২ ডিসেম্বর হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

সে পরিপ্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শহরতলির উমেদনগর এলাকার একটি বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, একটি ব্রিটিশ পাসপোর্ট, একটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়।