এইচএসসি পাসে নিয়োগ দেবে জেন্টল পার্ক

এইচএসসি পাসে নিয়োগ দেবে জেন্টল পার্ক

ফাইল ছবি।

ফ্যাশন হাউজ জেন্টল পার্কে ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই।

প্রতিষ্ঠানের নাম: জেন্টল পার্ক

পদের নাম: সেলস অ্যাসোসিয়েট

পদসংখ্যা: ২০০ জন

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ১৮-৩০ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা নিকটস্থ জেন্টল পার্কের আউটলেটে সিভি জমা দিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম