জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাকনেট
ফাইল ছবি।
তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যাকনেট লিমিটেডে ‘ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা এমএসসি ডিগ্রিধারী হতে হবে। ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাকনেট লিমিটেড
বিভাগের নাম: কোর নেটওয়ার্ক, টেকনোলজি ডিভিশন
পদের নাম: ডেপুটি ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা এমএসসি (সিএসই/আইটি/ইইই)
অভিজ্ঞতা: ৫-৮ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩২-৪০ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম