সিরাজগঞ্জের কাজিপুর গোডাউনে অবৈধভাবে রাখা মজুদ সার জব্দ, জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুর গোডাউনে অবৈধভাবে রাখা মজুদ সার জব্দ, জরিমানা

সংগ্রহীত ছবি

সিরাজগঞ্জের কাজিপুর গোডাউনে অবৈধভাবে মজুদ রাখার দায়ে সার জব্দ ও ডিলারকে জরিমানা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গান্ধাইল ইউনিয়নের কাঠালতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিসিআইসির সার ডিলার রেজাউল করিম রঞ্জুর গোডাউন পরিদর্শনকালে বিধিমালা ভঙ্গ করে অবৈধভাবে মজুদ করে রাখা ৪৬ বস্তা ইউরিয়া (প্রায় ২৩ শ কেজি) সার জব্দ করা হয়।

এরপর তাৎক্ষণিক সেই সার সরকারি দরে ৬১ হাজার ১৮০ টাকায় নিলামে বিক্রি এবং ১০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। 

তিনি আরো বলেন, ভবিষ্যতে আর অপরাধ না করার মুচলেকা প্রদান করায় ডিলার রেজাউল করিম রঞ্জুকে অব্যাহতি দেওয়া হয়েছে।