শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতার্ত মানুষের মাঝে ৩০০টি কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল পৌর শ্মশানঘাট কালীবাড়ী পরিচালনা পরিষদের উদ্যোগে শহরের শ্যামলী আবাসিক এলাকায় পৌর শ্মশানঘাট কালীবাড়ী প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পৌর শ্মশানঘাট কালীবাড়ী পরিচালনা পরিষদের সভাপতি জগৎ নারায়ণ চৌহানের সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রণতেশ ঘোষ সেবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্মশানঘাট কালীবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় রায় রাজু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক বিশ্বনাথ চৌধুরী ছোটন এবং নির্মল বিশ্বাস।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আগে স্বাগত বক্তব্য দেন পৌর শ্মশানঘাট কালীবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় রায় রাজু।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি স্বপন রায়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে কানাডা প্রবাসী যোশেফ দাশগুপ্ত যশোর পক্ষ থেকে অতিথিরা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।