রাজশাহীতে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল
ফাইল ছবি
রাজশাহীর ছয়টি আসন থেকে ৩৮ জন মনোয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার।
বাতিল হওয়া মনোনয়নগুলো মধ্যে আছে, খেলাপি ঋণ, হলফনামায় স্বাক্ষর নেই, স্বাক্ষরিত ভোটার পাওয়া যায়নি, স্বাক্ষর হয়েছে কিন্তু ভোটার জানে না, মনোনয়নে জমা দেওয়া স্বাক্ষরের সঙ্গে দলীয় স্বাক্ষরের মিল নেই, কর ফাঁকি, ৩০০ টাকার জায়গায় ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্ম্প দেওয়া, সমর্থনযোগ্য ভোটারের তালিকায় গড়মিল, বিদেশে আছে এমন লোকের স্বাক্ষর দেওয়া, মৃত মানুষের স্বাক্ষর দেওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ছয়জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়। আসনটি থেকে মনোনয়নে বৈধতা পেয়েছেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, আমার বাংলাদেশ পার্টির আবদুর রহমান এবং জামায়াতে ইসলামীর মজিবুর রহমান। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক ও আল সাআদ এবং গণঅধিকার পরিষদের মীর মোহাম্মদ শাহজাহানের।
রাজশাহী-২ (সদর) আসনে নয়জন প্রার্থী ছিলেন। এরমধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়নে বৈধতা পেয়েছেন, বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ পার্টির অ্যাডভোকেট মু. সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেসবাউল ইসলাম এবং নাগরিক ঐক্যের শামসুল আলম। এছাড়া বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন ও সালেহ উদ্দিন, লেবারেল ডেমোক্রেটিক পার্টির ওয়াহিদুজ্জামানের।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মনোনয়ন বৈধ হয়েছে বিএনপির মোহাম্মদ শফিকুল হক মিলন, জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির আফজাল হোসেন। এছাড়া বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মো. শাহবুদ্দিন ও হাবিবা বেগম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান ও আমজনতার দল থেকে সাইদ পারভেজের।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির ডি.এম জিয়াউর রহমান, জামায়াতে ইসলামীর আবদুল বারী সরদার। বাতিল হয়েছে জাতীয় পার্টির ফজলুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খানের।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মনজুর রহমান। এছাড়া মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী জুলফার নাঈম মোস্তফা, ইসফা খায়রুল হক, রেজাউল করিম ও রায়হান কাউসার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ সোহেন মোল্লার।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) বৈধ প্রার্থীরা হলেন বিএনপির আবু সাইদ চাঁদ, জামায়াতে ইসলামীর নাজমুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস সালাম সুরুজ। আসনটিতে মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় পার্টির ইকবাল হোসেনের।