ড্রাইভিং লাইসেন্স-হেলমেটবিহীন চলছিল মোটরসাইকেল, পাঁচ জনকে জরিমানা

ড্রাইভিং লাইসেন্স-হেলমেটবিহীন চলছিল মোটরসাইকেল, পাঁচ জনকে জরিমানা

সংগ্রহীত ছবি

ফরিদপুরের সদরপুরে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতিত মোটরসাইকেল চালানোর অপরাধে প্রাথমিকভাবে সড়ক পরিবহন আইন অনুয়ায়ী ৫ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার আটরশি-পুকুরিয়া আঞ্চলিক সড়কের বাইশরশি নামক এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এই অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, সদরপুর উপজেলার সদর ইউনিয়নের আটরশি-পুকুরিয়া সড়কের বাইশ রশি এলাকায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতীত রাস্তায় মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে ৫টি মামলায় ৫জন ব্যক্তিকে আড়াই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 
এসময় সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া, ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. কামাল হোসেনসহ সদরপুর পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাইশ রশি এলাকায় মোবাইল কোর্ট করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর জন্য সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ মামলায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।