মাদারীপুরে মনোনয়নপত্র বৈধ ৪ স্বতন্ত্র প্রার্থীর

মাদারীপুরে মনোনয়নপত্র বৈধ ৪ স্বতন্ত্র প্রার্থীর

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও তথ্য গোপনের অভিযোগে পাঁচ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন বিধি অনুযায়ী আপিল করতে পারবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মাদারীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসানের মনোনয়ন বাতিল করা হলেও এ আসনে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদ্দাত হোসেন লাভলু সিদ্দিকী এবং শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান নুর উদ্দিন মোল্লা।

এদিকে মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারী ও রেয়াজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে একই আসনে দুইজন স্বতন্ত্র প্রার্থী বৈধতা পেয়েছেন। তারা হলেন জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য এবং সাবেক ছাত্রদল নেতা শহিদুল ইসলাম।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম আরও জানান, যাচাই-বাছাই প্রক্রিয়া নির্বাচন কমিশনের বিধি অনুসরণ করেই সম্পন্ন করা হয়েছে এবং বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।