মুন্সীগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

মুন্সীগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

সংগৃহীত ছবি

'দেশের চাবি আপনার হাতে' এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় পরিসংখ্যান অফিসার কামরুন নেছার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার রুম্পা ঘোষের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মুহাম্মদ মোজাম্মেল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দিন সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব সৈয়দা নাফিস সুলতানা, সহকারী কমিশনার (ভুমি) তৌফিকুল ইসলাম বারি, নির্বাচন অফিসার মো. ফারুক হোসেন, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) হাবিবুর রহমান প্রমুখ।  এছাড়া, উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।