জয়পুরহাট চেম্বার অব কমার্সে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

জয়পুরহাট চেম্বার অব কমার্সে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সংগৃহীত ছবি

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক মেয়াদ (২০২৬–২০২৭) এর সদ্য নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে শহরের স্টেশন রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর পরিবারের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডল নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল হক (আনু)-এর নিকট চেম্বারের দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম. এ. ওহাব, জেলা জামায়াতের আমীর ও দাঁড়িপাল্লার প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি এস. এম. রাশেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যরা ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চেম্বার অব কমার্সের নেতৃত্বকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে