কলাপাড়ায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

কলাপাড়ায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত মূল্যর চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি এবং রং মিশ্রিত ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরীর অভিযোগে তাদের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

সোমবার দুপুরে পৌর শহরের সদর রোড এবং নতুন বাজার এলাকায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সোয়াইব মিয়া অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ সময় তার সহযোগী হিসেবে কলাপাড়া উপজেলা সেনেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।