কারওয়ান বাজারে দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত
প্রতিকি ছবি
রাজধানীর কারওয়ান বাজারে দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) কারওয়ান বাজারের স্টার কাবাব হোটেল থেকে নাস্তা খেয়ে বের হয়ে কিছুদূর যেতেই একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে দুইজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধদের প্রথমে স্থানীয় পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে আহতদের মধ্যে সুফিয়ান বেপারী মাসুদকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার বাম পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। তিনি ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং তেজগাঁও কাজীপাড়ার বাসিন্দা। ঘটনার বিষয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন আহত সুফিয়ান বেপারী মাসুদের বন্ধু জাবেদ।
অন্যদিকে, গ্রিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মুসআব্বীরকেও দুর্বৃত্তরা গুলি করেছে। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ মুসআব্বীর বর্তমানে পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।