সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ, জরিমানা ৪০ হাজার টাকা

সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ, জরিমানা ৪০ হাজার টাকা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টে পরিবেশন করা বাসি খাবার খেয়ে অসুস্থ ভোক্তার অভিযোগের পর প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টে পরিবেশন করা বাসি খাবার খেয়ে অসুস্থ ভোক্তার অভিযোগের পর প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ।

মঙ্গলবার(১৩ জানুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় ঢাকা কাচ্চি ডাইন নামক ওই রেস্টুরেন্টে অভিযানটি পরিচালিত হয়। এসময় প্রতিষ্ঠানটিতে পচা-বাসি খাবার এবং ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার পাওয়া যায়। পরে এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এসব বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয় ভোক্তা অধিদপ্তর।

ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক রঞ্জন বণীক জানান, কয়েকদিন আগে রেস্টুরেন্টটিতে একজন ভোক্তা খাবার খেয়ে অসুস্থ হন পড়েন। পরে তিনি আমাদের কাছে অভিযোগ করেন। তার প্রেক্ষিতে আজ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পচা-বাসি খাবারের পাশাপাশি বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।