দিনাজপুর সীমান্তে মাদকসহ ৬ কোটি টাকার মালামাল উদ্ধার, আটক ৩৬

দিনাজপুর সীমান্তে মাদকসহ ৬ কোটি টাকার মালামাল উদ্ধার, আটক ৩৬

প্রতিকি ছবি

দিনাজপুর সীমান্তে ২০২৫ সালে ৬ কোটি ৬ লাখ ৩ হাজার ৩১৮ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৩৬ জনকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে এ তথ্য জানান ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি বলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন এক বছরে সীমান্তের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮৮টি চোরাচালান প্রতিরোধ অভিযানে অংশ নিয়েছে।

অভিযানে ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, বিদেশি মদ, নেশাজাতীয় ইনজেকশনসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া ছয়টি ভারতীয় গরু, কীটনাশক, পোশাক, বিভিন্ন প্রকার খাবার, প্রসাধনী, পাঁচটি মোটরসাইকেল, আটটি মোবাইল ও তিনটি বাইসাইকেল জব্দ করা হয়। 

এ এম জাবের বিন জব্বার বলেন, ‘দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক, মানবপাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে দিনরাত নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি সদস্যরা।’