হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ২৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ২৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

ফাইল ছবি

হবিগঞ্জের ৪টি আসনে মোট ২৪ জন প্রার্থীর মধ্যে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। 

পরে প্রার্থীরা প্রতীক পেয়ে উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে পড়েন।

প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া (বিদ্রোহী) (ঘোড়া), বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম (রিকসা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার), জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ এর প্রার্থী কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি (কার)।  

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান (ধানের শীষ), খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল বাছিত আজাদ (দেওয়াল ঘড়ি), স্বতস্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ (ফুটবল), জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ-এর প্রার্থী লুকমান আহমদে তালুকদার (মই), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মোক্তাদির চৌধুরী (লাঙ্গল)। 

হবিগঞ্জ-৩ (সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগাঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ (ধানের শীষ), জামায়াতে ইসলামির প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ (দাড়িপাল্লা), ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাহিনুর রহমান (ছড়ি), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী এসএম সরওয়ার (মোমবাতি)। 

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ফয়সল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী (বিদ্রোহী) (ঘোড়া), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন (মোমবাতি), খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আব্দুল কাদের (দেওয়াল ঘরি), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ মো. আল আমিন (হারিকেন), জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ-এর প্রার্থী মুজিবুর রহমান (মই), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রাশেদুল ইসলাম খোকন (ছড়ি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেজাউল মোস্তাফা (আপেল)।