বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতিকি ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে আনজিরা বেগম (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  বিকেল ৫টার দিকে উপজেলার ছোলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনজিরা বেগম আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্যার স্ত্রী। তিনি তার ছেলে আনিছ (৪০)-এর সঙ্গে ছোলনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা গেছে, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী একটি লোকাল ট্রেন ছোলনা এলাকায় নান্নু কাউন্সিলরের (সাবেক) বাড়ির সামনে রেলগেটে পৌঁছালে ওই বয়স্ক নারী ট্রেনের নিচে পড়ে যান। রেললাইনের অপর পাশ থেকে কাপড় নিয়ে ফেরার সময় পা পিছলে তিনি রেললাইনের ওপর পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ থেকে মাথা ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।