জৈন্তাপুরে আটক মতিন মোল্লা
প্রতিকি ছবি
সিলেটের জৈন্তাপুরে মডেল থানা পুলিশ মতিন মোল্লা নামক এক ব্যক্তিকে আটক করেছে। তাদের অভিযোগ, মতিন একজন চোরাকারবারী।
তার হেফাজত থেকে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানে চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর পৌণে ৩টায় জৈন্তাপুর উপজেলার মাস্টিংহাটি এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় পর্যটকবাহী একটি হাইস গাড়ি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯৫ প্যাকেট ওরিও বিস্কুট, ৩০ বক্স কিটকাট চকলেট, ফরচুন বাশমতি চাল, ৬৫০ পিস ডেইরি মিল্ক চকলেট এবং ৫০০ পিস সাফারী চকলেট।
আটককৃত ব্যক্তি গাজীপুর জেলার কাশিমপুর থানার লোহাকুর গ্রামের ছোবহান মোল্লার ছেলে মতিন মোল্লা (৩৮) বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃত পণ্য ও ব্যক্তির বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।