আজ রবিবার ২৫ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

আজ রবিবার  ২৫ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৫ জানুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল। 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে।

বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। নিঃসন্তান দম্পতির মুখে হাসির ঝলক ফুটবে। প্রেমীযুগলের প্রেমের তাজমহল রচিত হবে। সপরিবার কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।

গৃহবাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। হারানো পিতৃমাতৃ, ধন-সম্পদ, সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে।

মিথুন [২১ মে-২০ জুন]

নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। লৌকিকতা পরিহার্য।

শিক্ষার্থীরা মৌজমস্তিতে কাটাবে। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে। প্রেম বন্ধুত্ব বিনোদন শুভ।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। কন্যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে। মনের অভিলাষ পূর্ণ হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবে আকৃষ্ট থাকবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। প্রেমী যুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। ঝটকা উপার্জনের পথ খুলবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। নিত্যনতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। মনের অভিলাষ পূর্ণ হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক বলে প্রমাণ হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

ব্যাংক ব্যালেন্স ফুলেফেঁপে উঠবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ খুলবে। নেতৃত্ব কতৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে।