ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ রবিবার (২৫ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। 

বিএনপির কর্মসূচি

সকাল ১১টা : জাতীয় প্রেস ক্লাব আব্দুস সালাম হলে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

এনবিআরের কর্মসূচি

 

দুপুর ১২টা : জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং করবেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

ডিএমপির প্রেস ব্রিফিং

দুপুর ১২টা ৩০ মিনিট : মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, ল্যাপটপ ও সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি-সাইবার বিভাগ। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন ডিএমপি ডিসি-ডিবি (সাইবার উত্তর) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

ধর্ম উপদেষ্টার কর্মসূচি

দুপুর ২টা : বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

 

পরিকল্পনা উপদেষ্টার কর্মসূচি

 

দুপুর ২টা ৩০ মিনিট : এনইসি সম্মেলন কক্ষে এনই সভা শেষ ব্রিফ করবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।