কুড়িগ্রামের দুটি আসনে হাঁস প্রতীক নিয়ে লড়বেন সাফিউর

কুড়িগ্রামের দুটি আসনে হাঁস প্রতীক নিয়ে লড়বেন সাফিউর

ফাইল ছবি

কুড়িগ্রাম-২ ও কুড়িগ্রাম-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমান হাঁস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

রবিবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ প্রতীক বরাদ্দ করে প্রার্থীর প্রতিনিধিদের হাতে তুলে দেন।

এর আগে রিট পিটিশনের রায়ে হাইকোর্ট সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। হাইকোর্টের নির্দেশনার পর শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পারায় প্রাথমিকভাবে তা গ্রহণ করা হয়নি। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন সাফিউর রহমান।

তিনি বলেন, কুড়িগ্রাম-২ ও কুড়িগ্রাম-৩ আসনের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই নির্বাচনে অংশ নিচ্ছেন। হাঁস প্রতীকের জয় নিশ্চিতে জনগণের সহযোগিতা ও শুভকামনা প্রয়োজন।