জয়পুরহাট গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময়
সংগৃহীত ছবি
জয়পুরহাট গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এবং বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপদেষ্টা অ্যাডভোকেট তানজির আল ওহাব, বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন রনি ও আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম মর্ত্তুজা শিপলু, কার্যকরী সভাপতি আবু তাহের (তাঁরা), গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক রেজাউল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল