ব্রাহ্মণবাড়িয়া-১: নাসিরনগরে এম এ হান্নানের জনসভা

ব্রাহ্মণবাড়িয়া-১: নাসিরনগরে এম এ হান্নানের জনসভা

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হরিপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকালে শাহজাহান উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. এ হান্নান।

তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সেজন্য আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী তিতন আলী ফকির, সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবুল কাসেম।

প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম বশির উদ্দিন তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমরাও খান ও সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক আব্বাস মিয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন সোহাগ, মহিলা দলের নেত্রী তাজমহলসহ অন্যরা।