চাঁদপুরে স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে কোস্টগার্ড
সংগৃহীত ছবি
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে চাঁদপুরের উপকূলীয় চরাঞ্চলের ৩৯টি ভোট কেন্দ্রে ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে কোস্টগার্ড।
বুধবার(২৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগাঁ বাজারে কোস্টগার্ডর অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসময় কোস্টগার্ড ঢাকার জোনাল কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংবাদ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ সম্পন্নের লক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিন পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবে। এর মধ্যে ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জের ১৭ ও চাঁদপুরের মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলার ২২টিসহ ৩৯টি ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করেছে। গণভোটের বিষয়টি সবার কাছে তুলে ধরার চেষ্টা করছি। এর সঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোন ধরনের সহিংসতা দমনে কোস্টগার্ড সর্বদা প্রস্তুত বলেও জানান তিনি।
এসময় চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার শওকত আহমেদ, প্লাটুন কমান্ডার (ইব্রাহিমপুর স্টেশন) লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েল মনোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ঈদগাঁ বাজারে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়