যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর ব্যাপক গণসংযোগ
সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থানার ৬৪ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। তিনি বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় গেলে- একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমরা কাজ করবো।
আজ বুধবার ওয়ার্ডটিতে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় লিফলেট বিতরণসহ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন নবীউল্লাহ নবী এবং এলাকার বিভিন্ন নাগরিক বিড়ম্বনা ও সমস্যার কথা শোনেন।
নবীউল্লাহ নবী বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। দেশের উন্নয়ন মানেই ধানের শীষ। সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে রায় দিয়ে বিএনপিকে সরকারে পাঠাতে হবে।
এদিন ৬৪ নং ওয়ার্ড ঘুরে ঘুরে মানুষের কাছে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নবীউল্লাহ নবী। এ সময় ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।