গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ

সংগ্রহীত ছবি

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করে। এসময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে।

পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই দিনের মাথায় আবারো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় এতে জনমনে ভীতির সঞ্চার হয়েছে।