চার ধাপে বানান ‘দুধ চিতই’

চার ধাপে বানান ‘দুধ চিতই’

ফাইল ছবি

শীতের সকালে খেজুরের গুড়ের দুধ চিতই খাওয়া বাঙালির ঐতিহ্য। অল্প কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় এই পদ। জেনে নিন রেসিপি।

উপকরণ
আতপ চালের গুঁড়া: ৩ কাপ
লবণ: সামান্য
কুসুম গরম পানি: পরিমাণমতো
গুড়ের শিরার জন্য: ১ লিটার দুধ
খেজুরের গুড়: ১ কাপ ।

প্রথম ধাপ
চালের গুঁড়া, লবণ ও পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিন। খেয়াল রাখবেন— গোলা যেন পাতলা বা বেশি ঘন না হয়। 

দ্বিতীয় ধাপ
মাটির ছাঁচের খোলা অথবা লোহার কড়াই চুলায় দিন। তাতে সামান্য তেল ও লবণ মাখিয়ে গরম করে মুছে নিন।

তৃতীয় ধাপ
বড় চামচের ১ চামচ করে গোলা প্রতিটি ছাঁচে ভরে ঢেকে দিন। তিন-চার মিনিট পর ঢাকনা খুলে পিঠা তুলে নিতে হবে। 

শেষ ধাপ
গুড় ও দুধ দিয়ে জ্বাল দিয়ে শিরা তৈরি করে তাতে পিঠা দিয়ে দিন। এরপর পাত্রের মুখ ভালো করে ঢেকে রাখুন। এভাবে এক রাত ভিজিয়ে রেখে সকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দুধ চিতই।