আচরণবিধি লঙ্ঘন করায় ২৩ লাখ টাকা জরিমানা

আচরণবিধি লঙ্ঘন করায় ২৩ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় বিভিন্ন জনকে ২৩ লাখ টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেটরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

ভোটে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ১৪৪টি, আচরণবিধি ভঙ্গ ও অন্যান্য অভিযোগ ২০১টিসহ মোট ৩৪৪টি অভিযোগ এসেছে। 

গত ৮ জানুয়ারি থেকে গতকাল ৪ ফেব্রুয়ারি পর্যন্ত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি আচরণবিধি প্রতিপালন/অভিযোগ সংক্রান্ত মামলা করেছেন ২১২টি। আর জরিমানা করা হয়েছে ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা।

ইলেকক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটির বিভিন্ন অপরাধে ১৫ অভিযোগে সংক্ষিপ্ত বিচারকার্য সম্পন্ন করে ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।