ঝিনাইদহে কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
সংগ্রহীত ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বটতলা বাজার এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গুটিয়ানি বটতলা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। সে সময় কাউকে আটক করতে না পারলেও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ১ ব্যারেলযুক্ত রিভলবার ও ১টি ম্যাগাজিন উদ্ধার।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।