খাগড়াছড়িতে দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে যাবে সরঞ্জাম

খাগড়াছড়িতে দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে যাবে সরঞ্জাম

সংগৃহীত ছবি

খাগড়াছড়ি ২৯৮ আসনে পাহাড়ের দুটি উপজেলার তিনটি দুর্গম ভোটকেন্দ্রে সোমবার থেকে হেলিকপ্টার যোগে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো হবে। জেলা নির্বাচনি কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান, দুর্গম তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচনি সরঞ্জামের পাশাপাশি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও পৌঁছে দেব। 

তিনি জানান, দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি ও লক্ষীছড়ি উপজেলার শুকনাছড়ি, বর্মাছড়ি মিলে তিনটি কেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম পৌঁছানো হবে। এ তিনটি কেন্দ্র অত্যন্ত দুর্গম খাগড়াছড়ি আসনে। খাগড়াছড়িতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। কেন্দ্রের সংখ্যা ২০৩ টি।  
সম্প্রতি চারজন প্রার্থী এখানকার ১২১ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও ৬৮টি কেন্দ্রকে রেডমাক হিসেবে চিহ্নিত করে। এতে নিরাপত্তা প্রদানের দাবি করেছে। 

খাগড়াছড়ি আসনে বিজিবি ১৯টি ও রাঙ্গামাটি আসনের কিছু অংশে ১১ প্লাটন বিজিবি নির্বাচনী কাজে দায়িত্ব পালন করবো বলে বিজিবির সূত্রগুলো জানা গেছে। ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনী এখানকার দুর্গম ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করে তা নিরাপত্তা ব্যবস্থা জোরদার কার্যক্রম চালাচ্ছে।