বরিশালে মাদক কারবারির ৫ বছরের কারাদণ্ড

বরিশালে মাদক কারবারির ৫ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

বরিশালে গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি তৌহিদুল ইসলামকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এসএম শরিয়ত উল্লাহ এ রায় দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হবে। 

রায় ঘোষণার সময় তৌহিদুল এজলাসে উপস্থিত ছিলেন। তিনি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পূর্ব ছিটকি গ্রামের বাসিন্দা মো. সোলায়মান আকনের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৪ ডিসেম্বর র‌্যাব-৮ এর একটি দল নগরীর সাগরদী মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ছয় কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তৌহিদুলকে গ্রেফতার করা হয়। বিচারক সাতজনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন বলে বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানিয়েছেন