রাজধানীর হাজারীবাগে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে বৃদ্ধার মৃত্যু
প্রতিকী ছবি
রাজধানীর হাজারীবাগে ভবনের পঞ্চম তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আমেনা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাজারীবাগের গজমহল এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত আমেনা খাতুনের ভাগিনা শান্ত হাসান জানান, হাজারীবাগের গজমহল এলাকায় তাদের নিজেদের বাসা রয়েছে।
তার খালা আমেনা খাতুন বাসার তিনতলায় থাকতেন। গতকাল বেলা ১১টার দিকে সবার অগোচরে পাশের একটি বাসার ৫ তলার ছাদ উঠেন তিনি। পরে সেখান থেকে নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শান্ত আরো জানান, আমেনা খাতুনের স্বামী লোকমান হোসেন মারা গেছেন। তিন সন্তান নিয়ে তিনি গজমহলের বাসাতেই থাকতেন। ৬ মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এজন্য বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
হাজারীবাগ থানার এসআই সুমন চন্দ্র শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, মৃত আমেনা খাতুনের স্বজনদের কাছ থেকে জানা গেছে, তিনি মানসিক রোগী ছিল। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।