দলীয় পদবি গোপন করায় সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

দলীয় পদবি গোপন করায় সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

সংগ্রহীত ছবি

মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও বাউলিয়া নিরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হুমায়ুন কবিরকে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাইয়ে তার দলীয় পদবি সম্পর্কিত তথ্য সামনে আসে। নির্বাচনকালীন নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে—এমন অভিযোগের পর আড়পাড়া সদর আলিম মাদ্রাসা কেন্দ্র (নং-৪৮) থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

শালিখা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও বনি আমিন বলেন, প্রাথমিকভাবে তার দলীয় পরিচয় সম্পর্কে কর্তৃপক্ষ অবগত ছিল না।

তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। তার পরিবর্তে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমানকে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।