পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুরে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাডকৈড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রহমান ওই ইউনিয়নের প্রবাসী মামুন চৌধুরীর পুত্র।

শিশুটির স্বজনদের বরাতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা জানান, বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। এসময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। তাকে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরীক্ষা নিরীক্ষায় দেখা যায়, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।