ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রতিকী ছবি
বাগেরহাটের ফকিরহাটে কাভার্ডভ্যানের চাপায় হাফিজ (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের কাশেম আলীর ছেলে। তিনি ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।
ফকিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক রাজবংশী জানান, ইলেক্ট্রিশিয়ান হাফিজ মোটরসাইকেলযোগে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট থেকে গ্রামের বাড়ী বারাশিয়া যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে মোংলা বন্দরগামী কাভার্ডভ্যানটি বিশ্বরোড মোড়ে হাফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাফিজের মৃত্যু হয়। কাটাখালি হাইওয়ে পুলিশ চাপা দেওয়া কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
হাফিজের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।