জেসিআই ঢাকা অ্যাস্ট্রালের নতুন কমিটি গঠন

জেসিআই ঢাকা অ্যাস্ট্রালের নতুন কমিটি গঠন

সংগৃহীত ছবি

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের অন্তর্গত জেসিআই বাংলাদেশের স্থানীয় সংগঠন জেসিআই ঢাকা অ্যাস্ট্রালের ২০২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। আজ শুক্রবার রাজধানীর হোটেলে ওয়েস্টিনে সাধারণ সদস্যদের ভোটে নতুন কমিটি গঠন করা হয়। 

নির্বাচনে সদস্যের সম্মতিক্রমে জেসিআই ঢাকা অ্যাস্ট্রালের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হন ডা. সিনথিয়া আফরীন, ডেপুটি লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হন ইসতিয়াক আহমেদ মল্লিক, ভাইস প্রেসিডেন্ট  নির্বাচিত হন জেমিমা ফারহিন। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খন্দকার নাঈমুল হাসান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন 
জেসিআই বাংলাদেশের  ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ।

২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট শামস মো. এনাম নবনির্বাচিত ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট  ডা. সিনথিয়া আফরীনের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দেন এবং শপথ পাঠ করান। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন নির্বাহী কমিটি নবনির্বাচিত লোকাল প্রেসিডেন্ট  ডা. সিনথিয়া আফরীনের নেতৃত্বে শপথ নেন। জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সি তরুণ পেশাজীবী ও নেতৃত্ব স্থানীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইসে সংগঠনটির সদর দপ্তর অবস্থিত।