বাসের ধাক্কায় প্রাণ গেল মাহেন্দ্রা চালকের
ফাইল ছবি
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় তৈয়ব আলী (৫১) নামে এক মাহেন্দ্রা চালক নিহত হয়েছেন। এ সময় অজ্ঞাত এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব ঢাকা খিলক্ষেতের কুড়াতলী জোয়ার সাহারা এলাকার বাসিন্দা।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, বেপরোয়া গতির মুন পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মাহেন্দ্রা ও ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রা চালক তৈয়ব ও অজ্ঞাতনামা ভ্যানচালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহেন্দ্রা চালককে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ভ্যানচালককে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।