সিটি গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদেরও আবেদনের সুযোগ

সিটি গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদেরও আবেদনের সুযোগ

সিটি গ্রুপের লোগো। ফাইল ছবি

বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ ফ্রেবুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিকম অথবা এমকম ডিগ্রিধারী হতে হবে। ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটি গ্রুপ
বিভাগের নাম: ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: বিকম অথবা এমকম (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স/সমমান)
অভিজ্ঞতা: ১-২ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২২-৩০ বছর
কর্মস্থল: ঢাকা (গুলশান-২)

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে সিটি গ্রুপ আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম