চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফাইল ছবি।

দিনাজপুরের চিরিরবন্দরে পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে মিটারের তার স্থানান্তর করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলু ইসলাম ওরফে লম্বা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের চম্পাতলী বাজারের সন্নিকটে তেলীপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।  

নিহত দুলু ইসলাম (৪২) চিরিরবন্দরের আলোকডিহি ইউনিয়নের চম্পাতলী বাজারের সন্নিকটে তেলীপাড়ার মৃত আদালের ছেলে।

স্থানীয়রা জানায়, দুলু ইসলাম তার পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে বৈদ্যুতিক মিটার পরিবর্তন করার জন্য তার টানতে যান।

তিনি বৈদ্যুতিক ক্যাবল (তারে) সংযোগ থাকায় অসর্তকতার কারণে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। এ ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট (কুন্দল) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলোকডিহি ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওলি মদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।