বাংলাদেশ
সিরাজগঞ্জে ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে ট্রাক চাপায় জয়েন উদ্দিন (৫০) নামে এক ব্যাটারী চালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারী) সকালে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়েন উদ্দিন সয়দাবাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
বিষয়ট নিশ্চিত করে যমুনা সেতু পশ্চিম থানার এএসআই শফিকুল ইসলাম বলেন, ‘একটি ট্রাক ঢাকামুখি লেন দিয়ে যাওয়ার সময় ওই অটোভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ভ্যান চালকের মৃত্যু হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একাটি মামলা হয়েছে।’