যাচাই-বাছাই করেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

যাচাই-বাছাই করেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

সংগৃহীত ছবি

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে ভুয়া সংবাদের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যাচাই-বাছাই করেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

শুক্রবার বিকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট এবং হাকিমপুর চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এটি (ফ্যামিলি কার্ড) যাতে দ্রুত ও সুন্দরভাবে আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন, সে লক্ষ্যে কাজ করার জন্য কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি যাতে আমাদের কাউকে স্পর্শ না করে, সে ব্যাপারে সবাই সচেতন থাকবেন। বর্তমান সরকার এবং বর্তমান প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিতে লিপ্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি।