বিমানমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিপিএমসিএ’র শোক প্রকাশ
ফাইল ছবি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) উপদেষ্টা আফরোজা খানম রিতা এমপি'র মা হুরন নাহার রশিদ ইন্তেকাল করেছেন। রবিবার (১ মার্চ) ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হুরন নাহার রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি, আকিজ গ্রুপের চেয়ারম্যান ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন।
এক শোকবার্তায় তারা বলেন, হুরন নাহার রশিদের মৃত্যুতে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) সকল সদস্যদের পক্ষ হতে আমরা গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। এমপি'র মা তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমরা গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। একইসাথে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।
হুরন নাহার রশিদ প্রয়ত মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি, মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিনী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মৃত্যুকালে তিনি দুই কন্যা যথাক্রমে আফরোজা খানম রিতা এমপি এবং পারভিন বেগম এবং তিন নাতি, দুই জামাতা, ভাই বোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।