চাঁদপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা
ফাইল ছবি
চাঁদপুরে খাদ্য তৈরির কারখানায় মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় জেলার হাজীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১ মার্চ) দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকা বলাখাল বাজারে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর তদারকি অভিযান পরিচালনা করেন।
চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ , ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং সরকারি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়ায় মেসার্স মিতু ফার্মেসীর মালিককে ২০ হাজার এবং নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ফুড কালার পাওয়ায় ওয়েলকাম সুইটস এন্ড বেকারি মালিককে ১৫ হাজার টাকা সহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ ফুড কালার ও বাসী খাবারগুলো ধ্বংস করা হয়।
এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনত বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করেন।