কুড়িগ্রামে অবৈধ ইটভাটাকে জরিমানা

কুড়িগ্রামে অবৈধ ইটভাটাকে জরিমানা

ফাইল ছবি

কুড়িগ্রামের উলিপুরে একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। বুধবার পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামে উদ্যোগে উলিপুরে অবস্থিত একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারো পাইকার গ্রামের মেসার্স এনএমবি ব্রিকসকে দুই লক্ষ টাকা অর্থদন্ড ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় এবং হালনাগাদ কাগজপত্র না থাকায় ভাটাটির অবকাঠামো স্কেভেটর দিয়ে ভেঙ্গে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক।এসময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।