জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক পল কাপুরের
সংগৃহীত
জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০ টায় রাজধানীতে মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
বৈঠকের বিষয়ে বেলা ১২টায় মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন দলটির নেতারা।